বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইমাম সিবগাতুল্লাহ বিলমেজ
প্রতিদিন খাড়া ও দুর্গম পাহাড়ি চড়াই পেরিয়ে উসমানীয় শাসনামলের ঐতিহাসিক ভান দুর্গের চূড়ায় ওঠেন সিবগাতুল্লাহ বিলমেজ নামের এক তুর্কি ইমাম। আতাতুর্ক সাংস্কৃতিক উদ্যান থেকে পাথুরে দুর্গের শীর্ষদেশে অবস্থিত সুলাইমান খান মসজিদে পৌঁছাতে তাঁকে প্রতিদিন প্রায় পাঁচ হাজার সিঁড়ি ভাঙতে হয়। সেখানে পৌঁছে আজান দেওয়া, নামাজের ইমামতি করা এবং দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থীদের মসজিদ ও দুর্গ ঘুরে দেখানোই তাঁর নিত্যদিনের রুটিন।
তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর ও স্থানীয় মুফতি কার্যালয়ের অধীনে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই ইমাম গত পাঁচ মাস ধরে ঐতিহ্যবাহী এই মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রচণ্ড শারীরিক পরিশ্রম সত্ত্বেও এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। রুটিন অনুযায়ী জোহরের আগেই পাহাড়ি পথ বেয়ে মসজিদে পৌঁছে যান তিনি এবং মাগরিবের নামাজ শেষে সমতলে নেমে আসেন। রাতের বেলা পাহাড়ি পথটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাধারণ মুসল্লিদের নিরাপত্তার কথা ভেবে এশা ও ফজরের ওয়াক্তে এখানে কোনো জামাত হয় না।
ঐতিহাসিক এই মসজিদটির আদি নির্মাণকাল নিয়ে স্পষ্ট তথ্য না মিললেও জানা যায়, ১৫৩৪ সালে উসমানীয় সুলতান প্রথম সুলাইমান (দ্য ম্যাগনিফিসেন্ট) এটি পুনর্নির্মাণ ও সংস্কার করেছিলেন। দীর্ঘকাল পরিত্যক্ত থাকার পর তিন বছর আগে মসজিদটি সংস্কার করে পুনরায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রাচীন উরার্তু সভ্যতা ও মধ্যযুগীয় দুর্গ দেখতে আসা পর্যটকদের কাছে মসজিদটি অন্যতম প্রধান আকর্ষণ।
নামাজে ইমামতির পাশাপাশি বিশ্বজুড়ে আগত দর্শনার্থীদের কাছে প্রাচীন ভান নগরী ও মসজিদের ইতিহাস ব্যাখ্যা করেন বিলমেজ। নিয়মিত বিদেশিদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতায় অভাবনীয় উন্নতি ঘটেছে। অক্লান্ত চড়াই পেরিয়ে দুর্গের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করলেই সব ক্লান্তি দূর হয়ে যায় জানিয়ে বিলমেজ বলেন, দূরদূরান্ত থেকে আসা মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর সবচেয়ে বড় মানসিক শান্তি ও অর্জন।