বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সাইদ -ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সাইদ। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাসে আল–সাইদকে বিজয়ী ঘোষণা করা হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রজার্সকে হারিয়ে মিশিগানের সিনেট আসনটি নিজেদের দখলে রেখেছে ডেমোক্র্যাটরা।
প্রাথমিক ফলাফলে আল–সাইদ পেয়েছেন প্রায় ৫২ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স পেয়েছেন প্রায় ৪৬ শতাংশ ভোট। ভোটের ব্যবধান দুই লাখের বেশি।

মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত নভেম্বরে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান সহযোগীরা জোর দিয়ে প্রচার চালিয়েছিলন, আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়গুলোকে ঝুঁকিতে ফেলবে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে।
তবে এ প্রচারণায় কান দেননি মিশিগানের ভোটারেরা।