বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি -ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। চারটি আসনে জয় পেয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। গত বছরও দলটির জন্য এমন সাফল্য অর্জন কঠিন বলে মনে করা হচ্ছিল।
এই ফলাফলের ফলে ২০২৭ সালে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আবারও দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সামনে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে দলটি।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়ানোর প্রয়োজন ছিল। নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস ও ওহাইওতে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।

নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়েছেন। সাউথ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ পরাজিত করেছেন রিপাবলিকান ডারলিন গ্রাহামকে। টেক্সাসে অঙ্গরাজ্যের প্রতিনিধি জেমস টালারিকোর কাছে হেরেছেন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। অন্যদিকে ওহাইওতে জয় পেয়েছেন সাবেক সিনেটর শেরড ব্রাউন।
নির্বাচনের এ ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকদের একাংশ। নির্বাচনী প্রচারের পুরো অক্টোবরজুড়ে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে সক্রিয় প্রচার চালিয়েছিলেন ট্রাম্প। তবে তাঁর জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়টি দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।