বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) শব্দটিকে ভুল, বিভ্রান্তিকর ও অযৌক্তিক আখ্যা দিয়ে এর আনুষ্ঠানিক ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তে এই প্রযুক্তিকে ‘সুপার ইন্টেলিজেন্স’ (এসআই) নামে অভিহিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, সংবাদমাধ্যমগুলো কবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামক অত্যন্ত বিভ্রান্তিকর ও ভ্রান্ত শব্দটির বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ ব্যবহার শুরু করবে, যা ইতোমধ্যে সর্বজনীন রূপ নিচ্ছে। প্রশাসনিক সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, ভুল ব্যাখ্যা রোধে অচিরেই সমস্ত প্রাসঙ্গিক সরকারি নথি এবং প্রশাসনিক যোগাযোগ থেকে ‘এআই’ বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দটির আনুষ্ঠানিক ব্যবহার নিষিদ্ধ করা হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ‘ইনঅগুরেটিং দ্য এরা অব সুপার ইন্টেলিজেন্স’ শীর্ষক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ওই আদেশের মাধ্যমে আইনগত সীমাবদ্ধতা না থাকা সাপেক্ষে সমস্ত সরকারি যোগাযোগ, অনলাইন তথ্যভাণ্ডার, নথিপত্র ও দাপ্তরিক প্রতিবেদনে এআই শব্দের পরিবর্তে এসআই ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঐতিহাসিক রেকর্ড, পুরোনো আইন ও বিদ্যমান সরকারি চুক্তিসমূহের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।
নির্বাহী আদেশে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, আধুনিক উদ্ভাবনগুলো এখন আর মানুষের মেধার সাধারণ অনুকরণ বা কেবল স্বয়ংক্রিয়করণের মধ্যে সীমাবদ্ধ নেই। এসব উন্নত ফ্রন্টিয়ার সিস্টেম মানুষের সৃজনশীলতাকে বহুগুণে বাড়িয়ে তুলছে এবং বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করছে, যা মানব সক্ষমতার প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি নিয়ে এসেছে। এ নির্দেশনার অধীনে প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারীকে ৬০ দিনের মধ্যে কংগ্রেসে সুপার ইন্টেলিজেন্সের একটি নতুন আইনি সংজ্ঞা প্রস্তাবের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই এবং জেনসেন হুয়াংয়ের মতো শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পরই এ নীতিগত পদক্ষেপ গ্রহণ করেন ট্রাম্প।