বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ -ছবি: পিএমও
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বেলা ৩টায় জাপানে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো।
সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে তারো আসোর ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ২০০৬ সালে জাপান সফরের স্মৃতিচারণ করেন। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।
অন্যদিকে তারো আসো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
তারো আসো বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৃহৎ তরুণ জনগোষ্ঠীর উপস্থিতি জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। এ কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, আইনি সংস্কারসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নে জাপানের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এ ছাড়া উভয় দেশের জ্যেষ্ঠ কূটনীতিক ও সরকারি কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
বৈঠকটি বাংলাদেশ ও জাপানের রাজনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক অংশীদারত্ব এবং পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে দুই পক্ষের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।