বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও নেমেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম কমতে দেখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের গুরুত্বপূর্ণ সূচক ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে নেমে আসে।
এর আগে বুধবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছিল। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৩ ডলার করে কমে।
বাজার বিশ্লেষকদের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির দিকে। পাশাপাশি সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের উদ্যোগ বাস্তবে বাজারে কী ধরনের প্রভাব ফেলে, সেদিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।
মধ্যপ্রাচ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিশ্ববাজারে তেলের দামে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সরবরাহ পরিস্থিতি ও আঞ্চলিক ঘটনাপ্রবাহের ওপর তেলের বাজারের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করবে।