বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং হামলাকারী নিজেও রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ননথাবুরির বাং কুরাই জেলার একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় স্কুলে স্বাভাবিক কার্যক্রম চলছিল।
পুলিশ জানিয়েছে, হামলাকারী নবম শ্রেণির প্রায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। স্কুল ভবনের তৃতীয় তলার একটি ফাঁকা কক্ষ থেকে সে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে সে নিজেই আত্মহত্যা করে।
হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। গুলির শব্দ শুরু হওয়ার পর শিক্ষার্থী ও শিক্ষকরা দ্রুত স্কুল থেকে নিরাপদ স্থানে সরে যান।
তবে কী কারণে ওই শিক্ষার্থী এমন হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে প্রাদেশিক পুলিশ।
থাইল্যান্ডে সাধারণ নাগরিকদের মধ্যে আগ্নেয়াস্ত্রের মালিকানার হার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম বেশি। দেশটিতে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সরকারি হিসাবে উল্লেখ করা হয়েছে।