বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করা গেলে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা থেকে আপাতত বিরত থাকবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি বলেন, এটি নির্ভর করবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার ওপর।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখতে হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকির অবসান ঘটাতে হবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলও এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার খবরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তবে উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধের পর নতুন হামলার পরিকল্পনা থেকে সরে আসার কথা জানান ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। একই সময়ে সামুদ্রিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ার খবরও পাওয়া গেছে।