বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেতানিয়াহু ও তার ছেলে -ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী দৈনিক হারেৎজ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় বছর ধরে সরকারি নথিতে তিনি ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন।
কর কর্তৃপক্ষের নথি অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয়পত্র নম্বরের বিপরীতে ‘ইয়োনাতান হান’ নাম দেখা গেছে। ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ‘বালফোর ০’।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের তীব্র সমালোচনা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়ার সময়েই এই তথ্য সামনে এসেছে। যদিও নাম পরিবর্তনের কারণ নিয়ে ইয়াইর বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
ইয়াইর অতীতেও যুক্তরাষ্ট্রে তার ব্যবসায়িক কর্মকাণ্ড ও বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতির মামলার পাশাপাশি গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি।

হারেৎজের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু পরিবারে নাম পরিবর্তনের ঘটনা নতুন নয়। ইয়াইরের ছোট ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম বদলেছিলেন। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ‘বেন নিতাই’ নাম ব্যবহার করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।