বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া এই পালাবদল শুধু নেতৃত্বের নয় বরং ইরানের ভবিষ্যৎ নীতি ও ক্ষমতার কাঠামোতেও নতুন বাস্তবতা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে খামেনিসহ ইরানের শীর্ষ পর্যায়ের বহু নেতা নিহত হন। এরপর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা আলী খামেনি। তার নেতৃত্বে ইরান আগের তুলনায় আরও আক্রমণাত্মক ও বাস্তববাদী কৌশল গ্রহণ করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মূল্যায়ন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভালি নাসর বলেন, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার মতো একটি ঘটনা। তার মতে, নতুন নেতৃত্ব আদর্শিক অবস্থানের পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, আইআরজিসি প্রধান আহমাদ বাহিদিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন রাষ্ট্র পরিচালনায় আরও প্রভাবশালী হয়ে উঠেছেন।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক প্রতিক্রিয়াও আগের তুলনায় অনেক বেশি কঠোর হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালিতে কঠোর অবস্থান এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে সতর্ক বার্তা—সবই নতুন নেতৃত্বের পরিবর্তিত কৌশলের ইঙ্গিত দিচ্ছে।
তবে অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও চ্যালেঞ্জপূর্ণ। যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। যদিও কিছু সামাজিক বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত মিলেছে, রাজনৈতিক ভিন্নমত দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাকে ঘিরে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। তবে এসব আলোচনা সফল হবে কি না তা এখনও অনিশ্চিত।

বিশ্লেষকদের মতে, খামেনি-পরবর্তী ইরান এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নতুন নেতৃত্ব দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সম্পর্ক এই তিন ক্ষেত্রেই বড় পরীক্ষার মুখোমুখি। এই পরিবর্তন শেষ পর্যন্ত ইরানকে নতুন পথে নিয়ে যাবে নাকি আরও গভীর সংকটে ফেলবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।