বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাজ্যভিত্তিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, ওমানের লিমাহ উপকূলের প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ হামলার প্রেক্ষাপটে আবারও আলোচনায় এসেছে হরমুজ প্রণালি, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। সম্প্রতি ইরান সতর্ক করে বলেছে, তাদের সামরিক বাহিনীর নির্ধারিত নৌপথ অনুসরণ না করলে জাহাজগুলোকে কঠোর জবাবের মুখোমুখি হতে হতে পারে। ইরানের দাবি, নৌ চলাচলের প্রোটোকল লঙ্ঘনকারীদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হবে না।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনে অনুষ্ঠিত এক নিরাপত্তা সংলাপে আঞ্চলিক নেতারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, বাইরের শক্তির সামরিক উপস্থিতি নয় বরং আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতাই নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ পর্যন্ত অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। এসব ঘটনার বেশিরভাগের জন্য পশ্চিমা পক্ষ তেহরানকে দায়ী করলেও ইরান আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ স্বীকার করেনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই এমন হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।