বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। গত বছর থেকে ইরানে চালানো যৌথ বাহিনীর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি এ নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। এ দিনটি ইরানের সাবেক প্রধান বিচারপতি শহিদ আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং তার সহযোদ্ধাদের শাহাদাতবার্ষিকী হিসেবেও পালিত হয়।
বার্তায় খামেনি বলেন, বর্তমানে ইরানের বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আন্তর্জাতিক অপরাধী ও আগ্রাসী শক্তির হাতে লঙ্ঘিত জাতির অধিকার পুনরুদ্ধার করা। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা শুধু ব্যক্তিগত আইনি বিষয় নয় বরং বিদেশি আগ্রাসনের ফলে ক্ষতিগ্রস্ত জাতীয় অধিকারও সুরক্ষার আওতায় পড়ে।
তিনি আরও বলেন, বিচার বিভাগের দায়িত্ব হলো জনগণের অধিকার ও বৈধ স্বাধীনতা রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইন বাস্তবায়ন এবং জনআস্থা সুদৃঢ় করা।
খামেনির দাবি, ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের রক্ত, আহতদের শারীরিক ও মানসিক ক্ষতি, সম্পদের ধ্বংস এবং দেশের ভেতর-বাইরে ইরানিদের ক্ষয়ক্ষতি নিয়ে হাজারো আইনি মামলা করা সম্ভব। মিনাব ও লামের্দে শিশু হত্যাসহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা হাসপাতাল ও জনসেবামূলক প্রতিষ্ঠানে হামলার কথা উল্লেখ করেন।
মোজতবা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক আদালতে প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে অনুসরণ করতে হবে। তার ভাষায়, অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের অপরাধের পরিণতি ভোগ করতে হবে।
বার্তার শেষাংশে বিচার ব্যবস্থার সংস্কারে আন্তরিকতা, সাহস, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সূত্র: মেহের নিউজ এজেন্সি