বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর সরাসরি সম্প্রচারে প্রচার করে চাকরি হারিয়েছেন আর্জেন্টিনার টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া।
তথ্যটি মিথ্যা প্রমাণিত হওয়ার পর সমালোচনার মুখে পড়ে তিনি ক্ষমা চান এবং শেষ পর্যন্ত টেলিভিশন চ্যানেল লুজু টিভি থেকে সরে দাঁড়ান।
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে একটি গোলের পর মেসিকে আবেগাপ্লুত হতে দেখে পেনিয়া সম্প্রচারে দাবি করেন, তার বাবা মারা গেছেন এবং এ কারণে মেসিকে দেশে ফিরতে হতে পারে।
তবে কিছুক্ষণের মধ্যেই মেসির পরিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সুস্থ হওয়ার পথে।
পরিবার জানায়, ভিত্তিহীন এ ধরনের গুজব তাদের মানসিকভাবে কষ্ট দিয়েছে এবং ব্যক্তিগত বিষয় নিয়ে দায়িত্বহীন আচরণ করা হয়েছে।
ঘটনার পর ফ্লোরেন্সিয়া পেনিয়া প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অনুষ্ঠান চলাকালে প্রোডাকশন টিম যাচাই করা তথ্য হিসেবে বিষয়টি তার কাছে উপস্থাপন করেছিল।
সেই তথ্য বিশ্বাস করে তিনি সম্প্রচার করেছিলেন। তবুও ভুলের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে দর্শক ও মেসি পরিবারের কাছে ক্ষমা চান তিনি।
এ ঘটনার পর লুজু টিভিও এক বিবৃতিতে জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন সংবেদনশীল তথ্য প্রচার সাংবাদিকতার নীতির পরিপন্থী। তাই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে পেশাগত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চ্যানেলটি আরও জানায়, ভবিষ্যতেও দায়িত্বশীল, নির্ভুল ও নৈতিক সাংবাদিকতার প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।