বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের পর তেহরানের বিরুদ্ধে সমন্বিত আরব অবস্থান গড়ার চেষ্টা করেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সৌদি আরবসহ গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর অনাগ্রহে সেই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
শুক্রবার (১৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একাধিক আরব নেতার সঙ্গে যোগাযোগ করেন এবং ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অবস্থান গড়ার প্রস্তাব দেন। এর মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ছিলেন।
তবে সৌদি আরবসহ অন্যান্য দেশ এই প্রস্তাবে সাড়া না দেওয়ায় আরব বিশ্বে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে এবং পুরো উদ্যোগটি ভেস্তে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, এই কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি ওপেক ও ওপেক প্লাস থেকে আমিরাতের অবস্থান পরিবর্তনকেও আঞ্চলিক সমীকরণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া ইরান-ইসরায়েল উত্তেজনার সময় বিভিন্ন কূটনৈতিক পরিবর্তন ও মধ্যস্থতার কারণে উপসাগরীয় দেশগুলোর অবস্থানও বারবার বদলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।