বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে আশাবাদের প্রভাবে সপ্তাহজুড়ে স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৫.৪৯ মার্কিন ডলারে পৌঁছায়। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭২৫ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং ওয়াশিংটন-তেহরান সমঝোতার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। এতে স্বর্ণবাজারে নতুন করে চাঙাভাব দেখা দিয়েছে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে আশাবাদ বজায় আছে, যা আপাতত স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমলেও সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং সুদের হার নিয়ে প্রত্যাশার পরিবর্তনে বাজারে নতুন গতি ফিরেছে।
অন্যদিকে রুপার দাম ১.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯.৮৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১.৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫৪.২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৮.১৬ ডলারে উঠেছে।
আন্তর্জাতিক বাজারের এই প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।