বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে ‘যা কিছু প্রয়োজন’ তা করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা জানান। খবর দ্যা মিডল ইস্ট মনিটরের।
ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে এবং তা আরও বিকশিত করবে।
তিনি বলেন, ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় ‘সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে’ এবং তিনি আশা প্রকাশ করেন যে তারা বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে এবং দেশে শান্তি ফিরে আসবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইরান এবং পুরো অঞ্চলের স্বার্থে কাজ করবে। তিনি বলেন, আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আপনার দেশের এবং পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত হয়।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর শেষ করেন।