বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, তালিকাভুক্ত দেশগুলোর কিছু নাগরিক যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ কারণে অভিবাসন সংক্রান্ত স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের দেশ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।