বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মার্কিন সামরিক বাহিনী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শনিবার (১৮ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ইরান এই প্রণালিটি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও, নিজেদের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় আজ তা আবার বন্ধ করে দেয়। এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পর্কিত জাহাজে তল্লাশি ও জব্দের প্রস্তুতির খবর সামনে আসে।
গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হয়। এরপর গত সোমবার থেকে ইরানের বন্দরগুলো অবরোধ করে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল–জাজিরা