বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে।
বৃহস্পতিবার পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা আজ শুক্রবার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি এয়াবাস এইচ১৩০ এয়ারক্রাফট এবং সেটির মালিক ছিল স্থানীয় একটি বিমান পরিষেবাদাতা সংস্থা। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখার উদ্ধারাকরী বাহিনীর প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানিয়েছেন, বৃহস্পতিবার মেলাউইর একটি পাম-বাগান থেকে উড্ডয়নের ৫ মিনিট পরেই হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি খাড়া পাহাড়ি এবং ঘন জঙ্গলে আবৃত একটি অঞ্চল এবং পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত এএফপিকে বলেছেন মোহাম্মদ সায়াফি।
দুর্গম পথ ও ঘন বনাঞ্চলের কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। মোহাম্মদ সায়াফির তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে মোট ৮ জন ছিলেন (২ জন ক্রু ও ৬ জন যাত্রী)। সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। তবে গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ হলো, হেলিকপ্টারের লেজের অংশ মূল দেহ থেকে আলাদা হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে ছিল। এটি ইঙ্গিত করছে যে উড্ডয়নের সময় কাঠামোগত ভাঙন বা যান্ত্রিক ব্যর্থতা ঘটতে পারে কিন্তু এটি এখনো অনুমানমাত্র।
বর্তমানে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কারণ অনুসন্ধান করছে।
সূত্র : গালফ নিউজ, এএফপি