বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষণা অনুযায়ী ইরানের সব বন্দর ঘিরে অবরোধ কার্যক্রম শুরু করেছে মার্কিন নৌবাহিনী। ইরানি সময় সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে পাঁচটায় এই অবরোধ কার্যকর করা হয়। একই সময়ে ওয়াশিংটনে ছিল সকাল ১০টা, যা বাংলাদেশ সময় রাত ৮টার সমান।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনও জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জাহাজ অবরোধ করা অঞ্চলের কাছে আসা মাত্র ধ্বংস করে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “সতর্কতা: (ইরানিদের) কোনও জাহাজ যদি আমাদের অবরোধ করা অঞ্চলের কাছে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে মাদক চোরাকারবারিদের যেভাবে হত্যা করা হয়েছে ইরানিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু দেশটির কিছু ‘ফাস্ট অ্যাটাক জাহাজ’ ধ্বংস করেননি। কারণ এগুলো তাদের জন্য হুমকি নয়। সূত্র: আল-জাজিরা