বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেন শুরুর পরপরই মূল্যবান এই ধাতুর দাম দ্রুত কমে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১১ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার (জুন ডেলিভারি) ১ দশমিক ১ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৭৩২ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের পর থেকে সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে।
সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা মূল্যস্ফীতির সময়ে সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে বর্তমানে উচ্চ সুদের হার সোনার বাজারে চাপ তৈরি করছে, কারণ এটি সুদবিহীন সম্পদ।
এছাড়া মার্কিন ডলারের মানও প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ছে।
বিশ্লেষকদের ধারণা, তেলের বাজারে অস্থিরতা এবং সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বল্পমেয়াদে সোনার বাজারে চাপ অব্যাহত থাকতে পারে।