বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র শুরু থেকেই আলোচনায় স্থায়ীভাবে থাকার বিষয়ে আন্তরিক ছিল না। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন আলোচনার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন অজুহাত খুঁজছিল।
সূত্রটি বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের এই আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে অচলাবস্থা ও ব্যর্থতার পরও তারা তাদের প্রত্যাশা কমাতে রাজি হয়নি।
সূত্রটি আরও জানায়, পরবর্তী দফা আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও উভয়পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।
জানা গেছে, দু’পক্ষের বিরোধের মূল জায়গা হরমুজ প্রণালি ও পরমাণু ইস্যু। এই দুই ইস্যুতে একমত হতে পারেননি মার্কিন ও ইরানি প্রতিনিধিদল।