বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর বিমানে থাকা ক্রু-সদস্যদের খুঁজে বের করতে জরুরি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও নিউইয়র্ক টাইমসকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রু সদস্যদের উদ্ধারে একটি উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এর আগে ইরানি গণমাধ্যমগুলো জানায়, একজন পাইলটের সন্ধানে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের একজন পাইলটের সন্ধান করছে।
মার্কিন হেলিকপ্টার, বিমান ও ড্রোন এ তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তারা মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দাবি করে কিছু ছবিও প্রকাশ করেছে।
এদিকে, ইরানের একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক ঘোষণা করেছেন, কোনো ব্যক্তি যদি ওই পাইলটকে জীবিত বন্দি করতে পারেন, তবে তাকে পুরস্কৃত করা হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আইআরজিসির এ দাবি অস্বীকার করেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
তখন তারা জানিয়েছিল, হরমুজ প্রণালীর কেশম দ্বীপের ওপর যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর সঠিক নয়।
সেন্টকমের এ বক্তব্য বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেওয়া কি না, সেটি এখনো স্পষ্ট নয়।