বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় বড় ধরনের সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরান। খবর অনুযায়ী, দেশটি প্রায় ১০ লাখ যোদ্ধাকে প্রস্তুত রেখেছে। ইরান কর্তৃপক্ষ এটিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার প্রতিরোধের বড় প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছে।
ইরান বলছে, দেশটির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপরক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই দ্বীপ থেকেই দেশের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম একটি সামরিক সূত্রের বরাতে জানায়, সম্ভাব্য যুদ্ধ ঘিরে সেনাবাহিনীতে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। অনেক তরুণ স্বেচ্ছায় যুদ্ধে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করছে ।
সূত্রটি আরও দাবি করে, যদি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি জোর করে খুলতে চায়, সেটি হবে “আত্মঘাতী পদক্ষেপ”। ইরান জানিয়েছে, এই জলপথ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তারা যেকোনো মূল্যে বজায় রাখবে।