বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ফটো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং-২ জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাধ্য হয়ে এটি অবতরণ করে। এ তথ্য সংশ্লিষ্ট সূত্র ও মার্কিন সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস জানিয়েছেন, যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার ওপর একটি যুদ্ধ মিশনে অংশ নিচ্ছিল। এ সময় এটি ক্ষতিগ্রস্ত হলে পাইলট জরুরি অবতরণ করেন। তিনি আরও বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট সুস্থ আছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা চলমান সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ধারণা করা হচ্ছে, এটি প্রথমবারের মতো ইরান যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত হেনেছে।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েল উভয় দেশই এই সংঘাতে এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে, যার মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।
এদিকে, এই ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে সাফল্যের দাবি করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে, কারণ উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হওয়া সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে।