বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। রয়্যাল থাই নেভির এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে ২৩ জন থাই ক্রু ছিলেন।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের নৌবাহিনী ইতোমধ্যে ২০ জন ক্রুকে উদ্ধার করেছে। বাকি তিনজনকে উদ্ধারের কাজ চলছে।
থাই নৌবাহিনী জানায়, তারা বেলা ১১টার দিকে এ ঘটনার প্রাথমিক তথ্য পায়। তবে সেখানে নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে রওনা হওয়ার কয়েক ঘণ্টা পর জাহাজটি আক্রান্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: বিবিসি