বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইরানে আজ ‘খুব কঠিনভাবে আঘাত হানা হবে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (গ৭ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। ‘আর তাদের দিকে হামলা চালাবে না’ বলে প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব শুক্রবার (০৬ মার্চ) সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বার্তায় ট্রাম্প আজ আরও হামলার হুমকিও দিয়েছেন। তিনি লিখেছেন, ইরানের খারাপ আচরণের কারণে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা বিবেচনায় নিয়ে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠী এখন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনাধীন রয়েছে, যেগুলোকে এখন পর্যন্ত আক্রমণের জন্য ভাবা হয়নি।