বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শ্রীলঙ্কার উপকূলের কাছে বিপদে পড়া ইরানের একটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। উদ্ধার অভিযানের পর জাহাজটি রাজধানী কলম্বোর নিকটবর্তী এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) এলাকায় নিরাপদে নোঙর করে।
শুক্রবার (০৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক জানান, বিপদের মুখে পড়ার পর জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চায়। পরে শ্রীলঙ্কা সরকার ও শ্রীলঙ্কায় অবস্থিত ইরানি দূতাবাসের সঙ্গে আলোচনার পর জাহাজের ক্রুদের উদ্ধার করে নিরাপদে তীরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, আলোচনার পর শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার হওয়া ২০৮ জনের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন নাবিক রয়েছেন।
প্রেসিডেন্ট আরও জানান, উদ্ধার হওয়া ক্রুদের নৌবাহিনীর জাহাজে তুলে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী সময়ে তাদের ত্রিকোমালি বন্দরের এলাকায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে।