বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার (০৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে তারা এ খবর দিয়েছে।
এর আগে রোববার (০১ মার্চ) ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট।
অন্যদিকে, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় দেড়শর বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।
শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। এ হামলায় খামেনি নিহত হয়েছেন। এরপর থেকে ইরান ও তার মিত্ররা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করছে।
সবশেষ ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ক্রপস (আইআরজিসি) বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে।