বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)
ইরানের ওপর হামলায় ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় যুক্তরাজ্যের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (০২ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানায়।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ‘ডিয়েগো গার্সিয়া’ ঘাঁটি ব্যবহারের বিষয়ে শুরুতে অস্বীকৃতি জানানোর পর মন পরিবর্তন করে অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘অত্যন্ত বেশি সময়’ নিয়েছেন।
এর আগে রোববার (০১ মার্চ) গভীর রাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেন মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে; তবে তা কেবল ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হবে।
ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি নিয়ে বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন ঘটনা আগে কখনও ঘটেনি। মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।