বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন ও বিপণন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাডজোইক (AdZoic) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে সমন্বিত করার লক্ষ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্স (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে অনুমাননির্ভর বিজ্ঞাপন পরিচালনার কারণে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর অর্থ ও সময়ের অপচয় হয়। ডিএসেলসের (DSales) ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে তুলনামূলক কম ব্যয়ে নির্দিষ্ট গ্রাহকের কাছে বিজ্ঞাপন পৌঁছাতে সহায়তা করবে।
প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত কাঠামো ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) টিপু আরবিদ। তিনি জানান, অ্যাডজোইক সাধারণ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনার টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভরতা ছাড়াই প্ল্যাটফর্মটি বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, অ্যাডজোইক ১০ মিলিসেকেন্ডের কম সময়ে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং প্রায় ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞাপনের জন্য উপযুক্ত সুযোগ নির্বাচন করে। এর মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের তুলনামূলক কম খরচে নির্দিষ্ট লক্ষ্যগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উদ্বোধন করেন সিইও জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে. এম. আমিনুর রহমান এবং সিটিও টিপু আরবিদ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কে. এম. আমিনুর রহমান বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশক ও ব্র্যান্ডগুলোকে এআইনির্ভর এই নতুন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএসেলসের অধীনে অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্সকে নিয়ে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে। এতে প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশসহ এশিয়ার ডিজিটাল ব্যবসা ও বিপণন কার্যক্রমে ডেটাভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো।