বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পিএসজি ও বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে শীর্ষস্থান দখলের লড়াইয়ে মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রাঁসে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও বার্সেলোনা। চলতি আসরে দুই দলই চমৎকার ধারাবাহিকতা দেখিয়ে প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
ম্যাচটিতে পিএসজি কোচ লুইস এনরিকের জন্য রয়েছে বাড়তি রোমাঞ্চ, কারণ প্রতিপক্ষ ডাগআউটে রয়েছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা, যেখানে হান্সি ফ্লিকের হাত ধরে কাতালানরা বইয়ে দিচ্ছে গোলের জোয়ার। চ্যাম্পিয়ন্স লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান মিলিয়ে টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে নামছে পিএসজি। বিশেষ করে গত ১৪ অক্টোবর ম্যানচেস্টার সিটির মাঠ থেকে ৪-২ গোলের জয় এবং ১৭ অক্টোবর স্ত্রাসবুরকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ছন্দে রয়েছে এনরিকের শিষ্যরা। দলটির আক্রমণভাগে ওসমান দেম্বেলে, ম্যাগনেস আকলিউশ ও খিচা কভারাতসখেলিয়া সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছেন।
অন্যদিকে ফ্লিকের অধীনে বার্সেলোনাও উড়ছে অবিশ্বাস্য ফর্মে। শেষ দুই ম্যাচে তারা প্রতিপক্ষের জালে জড়িয়েছে ৯ গোল—যার মধ্যে রয়েছে লা লিগায় রিয়াল বেতিসকে ৫-২ এবং ইউরোপ মঞ্চে গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকা বার্সার আক্রমণভাগ যেমন প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চুরমার করছে, তেমনি ফ্লিকের কৌশলে রক্ষণেও রয়েছে দৃঢ়তা।
সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়নস লিগে শেষ পাঁচ সাক্ষাতে পিএসজির তিন জয়ের বিপরীতে বার্সেলোনা জিতেছে একটিতে এবং একটি ম্যাচ ড্র হয়। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে বার্সেলোনার মাঠে ২-১ গোলে জিতেছিল পিএসজি। তবে পার্ক দে প্রাঁসের মাঠে ২০২৪ সালের এপ্রিলে ৩-২ ব্যবধানে জয়ের ইতিবাচক স্মৃতি রয়েছে কাতালানদের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই হাই-ভোল্টেজ দ্বৈরথ ছাড়াও একই রাতে মাঠে নামছে আরও ১৬টি দল।