বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত
২০১৯ সালে আয়ারল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বহুজাতিক ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশ। সেই ফাইনালে ব্যাট হাতে জয়ের নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আরেকটি ত্রিদেশীয় সিরিজের মুখে দাঁড়িয়ে সেই সোনালী স্মৃতি থেকেই জ্বালানি খুঁজছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোসাদ্দেক জানান, আসন্ন এই সিরিজটি শুধু ট্রফির লড়াই নয়, বরং এশিয়া কাপ ও ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে দলের আত্মবিশ্বাস ফেরানোর মহড়া।
তিনি বলেন, ‘২০১৯ সালের সেই জয় আজও বড় অনুপ্রেরণা। এই ট্রাই নেশন জিততে পারলে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় মঞ্চে দল বাড়তি সাহস পাবে।’
সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে মাঠের পারফরম্যান্স দিয়ে শক্তিমত্তা প্রমাণের প্রত্যয় জানিয়ে সৈকত সতর্ক করেন, ‘মডার্ন ক্রিকেটে কোনো দলকে ছোট ভাবার সুযোগ নেই। ব্যক্তিগত নৈপুণ্য নয়, দল হিসেবে জ্বলে ওঠাই আমাদের আসল চ্যালেঞ্জ।’ আরেকটি শিরোপা জয়ের সম্ভাবনায় তাঁর এক শব্দের প্রত্যয়ী উত্তর—‘ইনশাআল্লাহ।’