বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গোলের পর আলেকজান্ডার ইসাকের উদযাপন
চোট কাটিয়ে মাঠে ফিরেই মহামূল্যবান গোল করে লিভারপুলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও নয়জনের ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। এর ঠিক আগেই ম্যাক অ্যালিস্টারকে বক্সের ভেতর ফাউলের জন্য দেওয়া পেনাল্টি ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়েছিল। এছাড়া চোটের কারণে ৩২ মিনিটেই মাঠ ছাড়তে হয় লিভারপুলের হাঙ্গেরিয়ান মিডফিল্ডার দোমিনিক সোবোসলাইকে। ইগর থিয়াগোর চমৎকার ক্রস থেকে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে নেন কেন লুইস-পটার। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে জেরেমি জ্যাকেকে মাথা দিয়ে গুঁতো দেওয়ার চেষ্টার অভিযোগে ভিএআর পর্যালোচনায় সরাসরি লাল কার্ড দেখেন ব্রেন্টফোর্ডের ইউক্রেনীয় মিডফিল্ডার ইয়েহর ইয়ারমোলিউক।
দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুযোগ পুরোপুরি কাজে লাগায় সফরকারীরা। ফ্লোরিয়ান ভির্টজের বাড়ানো বল ধরে ডান প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে সমতা ফেরান ভিক্টর মুনোজ। এরপর ৭০তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের লং পাসে বারকোলার হেড থেকে বল পেয়ে জাল কাঁপান আলেকজান্ডার ইসাক। এটি ছিল মৌসুমে তাঁর পঞ্চম গোল। ম্যাচের শেষলগ্নে তরুণ উইঙ্গার রিও এনগুমোহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রেন্টফোর্ডের ভিতালি ইয়ানেল্ট, যার ফলে নয়জনে নেমে আসে স্বাগতিকরা।