বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পারভেজ হোসেন ইমন
নিতম্বের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। রোববার রাতে তিনি দলের সঙ্গে যোগ দিতে আবুধাবির উদ্দেশে রওনা হবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগেই চোটের কবলে পড়েন লিটন। টসের পর দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অনুশীলনের সময় ডান নিতম্বের জয়েন্টে চোট পান লিটন। পরে এমআরআই পরীক্ষায় চোটের গভীরতা ধরা পড়ে। খেলার জন্য ফিটনেস পরীক্ষায় অংশ নিলেও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় পুরো সিরিজ থেকেই তাঁকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে স্কোয়াডের আরেক গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গত তিন দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের একাদশে রাখা যায়নি তাঁকেও।
সংযুক্ত আরব আমিরাতে চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী বুধবার শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী। দল ফাইনালে উত্তীর্ণ হতে পারলে আগামী শুক্রবার একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।