বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মিশরের কোচ
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর ম্যাচ রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করায় মিশরের প্রধান কোচ হোসাম হাসান, দলীয় পরিচালক ইব্রাহিম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকোকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান কোচ হোসাম হাসান ও তাঁর যমজ ভাই জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ম্যাচটিতে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে হারের কারণ হিসেবে দায়ী করেছিলেন ৬০ বছর বয়সী কোচ হোসাম। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছিলেন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার উদ্দেশ্যেই মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে রেফারিকে ‘জালিম’ ও ‘অবিচারকারী’ আখ্যা দিয়ে অবমাননাকর মন্তব্য করায় কঠোর শাস্তির মুখে পড়েন জিকো।
ইএফএ জানিয়েছে, শাস্তির বিরুদ্ধে আইনগত আপিলের বিষয়টি বিবেচনায় রেখে তারা ফিফার শৃঙ্খলা কমিটির কাছ থেকে পূর্ণাঙ্গ লিখিত রায় তলব করেছে। এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে ম্যাচে মিশর ডাগআউটে তাদের প্রধান কোচকে পাবে না। এছাড়া ফরোয়ার্ড জিকোকে আগামী জুন পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হবে।