বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাফুফে নেতৃবৃন্দ
মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত দুই ঘণ্টার যাত্রাবিরতি করেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈশ্বিক ফুটবলের এই শীর্ষ নির্বাহীর উপস্থিতিকে দেশের ফুটবলের প্রচার বা উন্নয়নে ফলপ্রসূভাবে ব্যবহার করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিফা সভাপতির এই যাত্রাবিরতির তথ্য আগে থেকেই জানা থাকলেও তা প্রকাশ্যে আনেনি বাফুফে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভ্যর্থনার ছবি প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮২তম স্থানে থাকা একটি দেশের জন্য ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারকের এই যাত্রাবিরতি বড় সুযোগ হতে পারত বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। তাঁদের মতে, দূরদর্শিতা থাকলে এই সংক্ষিপ্ত সময়েও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কিংবা কার্যকর ফুটবল কূটনীতির উদ্যোগ নেওয়া যেত। বিমানবন্দরে ইনফান্তিনোর হাতে একটি স্মারক ফুটবল তুলে দিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশের ফুটবলের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ সফরের আমন্ত্রণ জানান।
এদিকে বিমানবন্দরে আয়োজিত এই সংক্ষিপ্ত অভ্যর্থনাকে কেন্দ্র করে বাফুফের নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ, শাহরিয়ার নাসের জাহেদী, ফাহাদ করিম এবং বাফুফে সভাপতির ভাই তাজওয়ার আউয়াল উপস্থিত থাকলেও নির্বাহী কমিটির সাধারণ সদস্যদের বিমানবন্দরে নেওয়া হয়নি। পাস জটিলতার অজুহাতে নির্বাচিত সদস্যদের বাইরে রেখে নির্দিষ্ট কয়েকজন এবং পারিবারিক সদস্যকে সম্পৃক্ত করায় বাফুফে অভ্যন্তরে অসন্তোষ দেখা দিয়েছে।