বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে লামিন ইয়ামাল
মাঠজুড়ে চোখধাঁধানো ক্রীড়াশৈলীর দ্যুতি ছড়ালেও লামিন ইয়ামাল আদতে ১৯ বছর বয়সী এক উঠতি তরুণ—রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয়ের পর বিশ্ববাসীকে সে কথাই স্মরণ করিয়ে দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। শনিবার (১৭ অক্টোবর) রাতে ডান প্রান্তে অপ্রতিরোধ্য ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ে মুগ্ধতা ছড়ানোর পর জার্মান এই মাস্টারমাইন্ড নির্দ্বিধায় দাবি করেন, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের এক নম্বর খেলোয়াড়।
বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমে টানা নবম জয় নিশ্চিত করেছে কাতালানরা। এর মধ্য দিয়ে লা লিগায় ৫৮ বছরের পুরোনো এক রেকর্ড স্পর্শ করল ক্লাবটি। লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে প্রথম নয়টি ম্যাচের সব কটিতেই জয় তুলে নিল বার্সেলোনা, যা সর্বশেষ ১৯৬৮ সালে করে দেখিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ম্যাচে দৃষ্টিনন্দন উদ্বোধনী গোল করার পাশাপাশি দলের তৃতীয় গোলে দারুণ অ্যাসিস্ট করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের হয়ে বিশ্বমানের তারকাদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা থেকে ইয়ামালকে সবার ওপরে স্থান দেন ফ্লিক। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে মাপা শটে করা ইয়ামালের প্রথম গোলটির প্রশংসা করে তিনি বলেন, ‘তাঁর করা প্রথম গোলটি ছিল অবিশ্বাস্য। ঠিক এই মুহূর্তে সেই বিশ্বের সেরা ফুটবলার’। অল্প বয়সে প্রতি ম্যাচে খেলার বাড়তি চাপ সত্ত্বেও ইয়ামালের দৃঢ় মানসিকতা ও শতভাগ একাগ্রতার ভূয়সী প্রশংসা করেন কোচ।
টানা নয় জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা কাতালানরা সামনে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। এদিকে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও নিজের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন স্প্যানিশ তরুণ লামিন ইয়ামালকে।