বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

থাইল্যান্ডের রাজধানী ব্যাংক'কে অনুষ্ঠিত ‘৯ম ওয়ার্ল্ড মিট ২০২৬’ এবং ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের ছেলে কর্নেট সাংস্কৃতিক সংসদের দপ্তর সম্পাদক এ্যাড: আশিকুর রহমান রিজভী। শান্তি ও মানবতায় ইতিবাচক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটি ২০২৬’ (International Award for Peace & Humanity 2026) প্রদান করা হয়।
গত ৩১ অক্টোবর ব্যাংককের রয়্যাল রতনাকোসিন হোটেলে এক আনুষ্ঠানিক আয়োজনে তাঁর হাতে এই সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়,‘ওয়ার্ল্ড মার্শাল আর্টিস্টস কাউন্সিল’ (World Martial Artists Council)-এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক আসরে বিশ্বের বিভিন্ন দেশের মার্শাল আর্ট শিল্পী ও প্রতিনিধি'রা অংশ নেন। অংশগ্রহণকারীদের দক্ষতা, শৃঙ্খলা এবং আন্তর্জাতিক মার্শাল আর্ট ও মানবিক কমিউনিটিতে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের মূল মঞ্চে ইন্দোনেশিয়ার কুতাই মুলাওয়ারমান রাজ্যের রাজা (King of Kutai Mulawarman Kingdom) ড. সামফান্দ রাথাফাত্তায়াসহ আমন্ত্রিত অতিথিরা মোঃ আশিকুর রহমানের হাতে সনদ ও পদক তুলে দেন। সনদপত্রে ওয়ার্ল্ড মিটের ভাইস প্রেসিডেন্ট টনি টেলর (যুক্তরাষ্ট্র) এবং পরিচালক ড. এম এ আলীর স্বাক্ষর রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় পতাকা হাতে মঞ্চে উপস্থিত হয়ে দেশের প্রতিনিধিত্ব করেন।