বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
আগামী বছরের জুনে বাংলাদেশের মাটিতে বসবে এশিয়া কাপের আসর। ঘরের মাঠে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে দেশের মাটিতেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব তুলে ধরে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে পিসিবি ও এসএলসি।
তবে সিরিজটি কখন আয়োজন করা হবে, তা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে বিসিবির কর্মকর্তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, নাকভির উল্লেখ করা সময়টি সঠিক নয়।
মূলত ২০২৭ সালের এশিয়া কাপের আগে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব আমরা দিয়েছি। দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
তবে দুই বোর্ডের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে পারছে না বিসিবি। আলোচনা ইতিবাচক দিকে এগোলে এশিয়া কাপের আগে শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাবে বাংলাদেশ।
আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই মহাদেশীয় টুর্নামেন্টের আয়োজক হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত সেই আসরে ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয় স্বাগতিকরা।