বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আমিনুল ইসলাম বুলবুল : ছবি : সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বাড়ানো, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের বিকাশে পরামর্শ দেবেন আমিনুল।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নিয়েছে লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আমিনুল। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তিনি। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের অংশ হন এই ব্যাটসম্যান।
তরুণ ক্রিকেটার খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বিকাশে তৃণমূল ও হাই-পারফরম্যান্স কার্যক্রম পরিচালনার জন্য পরিচিত লাহোর কালান্দার্স। ২০১৬ সাল থেকে পিএসএলে অংশ নেওয়া দলটি এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে।