বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো খেলছেন মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত
ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। নতুন নাগরিকত্বেই আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করেছেন তিনি। এরপরই আমিরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে চলছে গুঞ্জন।
তবে আইপিএল খেলার গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমির লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ এ ছাড়া ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আমির জানিয়েছেন, আইপিএলের নিলামে তিনি নাম নিবন্ধন করবেন না।
আইপিএলে খেলতে পারেন না পাকিস্তানের ক্রিকেটাররা। তবে আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তার আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে বলে খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। কিন্তু আপাতত আইপিএলে খেলার কোনো পরিকল্পনা নেই বলে নিজের বক্তব্যে ব্যাপারটি স্পষ্ট করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।
এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন। পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।