বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব। তবে সেই ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
স্পেনের কাছে হারের পর ম্যাচ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি এনজোর পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
‘লস এদুল’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এনজো বলেন, আমার বাবা-মা ফোন করে জানতে চাইছিলেন, আসলে কী ঘটেছিল। কিন্তু কিছুই ঘটেনি। সবই মিথ্যা, সম্পূর্ণ বানানো গল্প। স্পেন আমাদের ন্যায্যভাবেই হারিয়েছে। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে।
ফাইনালে হারের পেছনে শারীরিক ক্লান্তিকেও বড় কারণ হিসেবে দেখছেন তিনি। এনজোর মতে, কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে খেলা দুটি ম্যাচ দলকে বেশ ক্লান্ত করে দিয়েছিল।
তিনি বলেন, ‘আমি বলব, দলের প্রায় অর্ধেক খেলোয়াড় কোনো না কোনো শারীরিক সমস্যায় ছিল। শেষ কয়েক সপ্তাহ খুবই ক্লান্তিকর হয়ে উঠেছিল। দল যখন ফাইনালে পৌঁছায়, তখন সবাই মোটামুটি ফিট থাকার চেষ্টা করছিল।
ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনাই জিতত বলে বিশ্বাস ছিল এনজোর। তিনি বলেন, ‘পেনাল্টিতে গেলে আমরা জিততাম। অবশ্যই। আমাদের দলে দিবু ছিল। আমরা জানতাম, পেনাল্টিতে সে কখনো ব্যর্থ হয় না।