বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের গতিময় পেসার লকি ফার্গুসন। ঘরের মাঠে ইতিমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ব্যাকফুটে থাকা কিউইরা শেষ দুই ম্যাচের জন্য ফার্গুসনের বদলি হিসেবে পেসার ম্যাট ফিশারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন ডান পায়ের মাংসপেশিতে চোট পান ফার্গুসন। পরবর্তী সময়ে স্ক্যান রিপোর্টে তাঁর ‘লো-গ্রেড টিয়ার’ ধরা পড়ে, যা সেরে উঠতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। একই সঙ্গে ডান ঊরুর ব্যথার কারণে পরীক্ষা করানো আরেক পেসার ম্যাট হেনরির ক্ষেত্রেও একই ধরনের লো-গ্রেড টিয়ার শনাক্ত হয়েছে। তাঁর সুস্থ হতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। তবে ব্যস্ত গ্রীষ্মকালীন সূচির কথা বিবেচনায় রেখে হেনরি আগে থেকেই টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে বিশ্রামে যাওয়ার পরিকল্পনায় ছিলেন।
দুই নির্ভরযোগ্য বোলারের চোট নিয়ে হতাশা প্রকাশ করে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার জানান, চোট আন্তর্জাতিক ক্রিকেটের অংশ হলেও গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা হতাশাজনক। তবে কোচ আশাবাদ ব্যক্ত করেছেন যে, টি-টোয়েন্টি সিরিজের পর অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই ফার্গুসন ও হেনরি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন। উল্লেখ্য, চলমান টি-টোয়েন্টি সিরিজের পর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।