বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হুলিয়ান আলভারেজ
লা লিগায় আট মাসের গোলখরা কাটিয়ে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পর ক্লাবের সমর্থকদের কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপ চলাকালে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় ক্লাবের ভক্ত-সমর্থকদের চরম অসন্তোষের মুখে পড়েছিলেন আলভারেজ। সেই দলবদল ফলপ্রসূ না হওয়ায় ক্লাবে থেকে যাওয়ার পর থেকে সমর্থকদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) ওয়ান্দা মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন এই ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে লিগে আট মাস এবং ঘরের মাঠে দীর্ঘ ১১ মাস পর লা লিগায় গোলের দেখা পেলেন তিনি।
ম্যাচ শেষে নিজের আগের মন্তব্যের জন্য সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেন আলভারেজ। তিনি জানান, সে সময় তাঁর বক্তব্য দেওয়ার ধরন এবং সময় নির্বাচন ভুল ছিল। সমর্থকদের অসন্তোষকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, তাঁদের জায়গায় থাকলে তিনিও হয়তো একই রূপ প্রতিক্রিয়া দেখাতেন, বিশেষ করে সমর্থকেরা যেভাবে তাঁকে প্রতিনিয়ত সমর্থন জুগিয়েছেন। সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে পাওয়া সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলভারেজ আরও উল্লেখ করেন, অতীত বিতর্ক পেছনে ফেলে এখন তিনি নিজের খেলার উন্নতি ও কঠোর পরিশ্রমে মনোযোগ দিচ্ছেন, কারণ দলের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতা অপেক্ষা করছে।