বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রেকর্ড গড়ার মুহূর্তে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েন তিনি।
নিউজিল্যান্ডের দেওয়া ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের সূচনাতেই কিউই পেসার ম্যাট হেনরির প্রথম বলটিকেই সীমানাছাড়া করে ছক্কা আদায় করে নেন বাঁহাতি এই ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে এটি ছিল তাঁর সপ্তম ছক্কা। এর মাধ্যমে তিনি আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে (৬টি) টপকে তালিকায় এককভাবে শীর্ষে উঠে এলেন। পাঁচবার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।
রেকর্ড গড়ার পর বড় ইনিংস খেলতে পারেননি অভিষেক; মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে তিনি ১২ বলে করেন ২৯ রান। তবে তাঁর দ্রুত বিদায়ের পরও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। সাঞ্জু স্যামসনের ঝোড়ো ৬৭ রানের পাশাপাশি শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের সমান ৪২ রানের ইনিংসে ভর করে দুই বল বাকি থাকতেই ৬ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় ভারত।