বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানো জিম্বাবুয়ে এবার আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারল না। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে আফগানরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ২৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে ৪৩ বলে ৫০ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। গুরবাজ ২৫ রানে বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে সেদিকুল্লাহ অতলকে সঙ্গে নিয়ে ১৪০ রানের বড় জুটি গড়েন জাদরান। তিনি ৯৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯০ রান করে ফিরলে শতক হাতছাড়া হলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন অতল। ১১০ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০২ রান করেন এই তরুণ ব্যাটার। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি করেন ২৮ রান। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ব্রাড ইভান্স ও আরনেস্ট মাসুকো ৩টি করে এবং ব্লেসিং মুজারাবানি ২টি উইকেট শিকার করেন।
২৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাঁহাতি পেসার ফজলহক ফারুকির তোপে শুরুতেই ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। বেন কারানকে শূন্য এবং তাফাদজওয়া তিসিগাকে ২ রানে ফেরানোর পর ১ রান করা ব্রেন্ডন টেলর রানআউটে কাটা পড়লে ২৬ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল অর্ডারে ব্রায়ান বেনেট ৩১ রান করে বিদায় নেওয়ার পর শুরু হয় লেগস্পিনার রশিদ খানের ঘূর্ণিজাদু। টানা তিন ওভারে তিনি রায়ান বার্ল (৩১), ওয়েসলি মাধেভেরে (৫) এবং ফিফটির কাছাকাছি থাকা অধিনায়ক সিকান্দার রাজাকে (৪৮) সাজঘরে ফিরিয়ে ম্যাচ আফগানদের মুঠোয় এনে দেন। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। রশিদ খান একাই ৪টি উইকেট নেন মাত্র ১৭ রানের বিনিময়ে।