বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া নারী দল -ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখান অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ৭৪ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে এলিস পেরি অপরাজিত ৬৫ রান করেন। তাদের জুটিতে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন একটি উইকেট নেন। অন্য উইকেটটি আসে রানআউটের মাধ্যমে।
বিপর্যয়ে বাংলাদেশের ইনিংসটস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটের বোলিং তোপে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় দলটি। মুর্শিদা খাতুন, শারমিন সুলতানা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে ফিরিয়ে দেন শুট। পরে সোবহানা মোস্তারিকেও আউট করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তিনি।
চাপের মুখে পঞ্চম উইকেটে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার ৫৪ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। শারমিন ৫০ রান করে এলিস পেরির বলে আউট হন। স্বর্ণা আক্তার করেন ৫৪ রান।

তবে পরের ব্যাটারদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ৪৯.৫ ওভারে ১৭২ রানেই অলআউট হয় দলটি।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মেগান শুট। ১০ ওভারে পাঁচটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলেই গার্ডনার পান ২টি করে উইকেট।
শেষ ম্যাচেও ব্যাটিং ও বোলিংয়ে অস্ট্রেলিয়ার আধিপত্যের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো জয় ছাড়াই সফর শেষ করতে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে।