বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিসিবির সিনিয়র কোচ মোহাম্মদ সালাহউদ্দিন
বিদেশের মাটিতে সাম্প্রতিক ঐতিহাসিক জয়গুলোতে পেসারদের ধারাবাহিক সাফল্যের পর এবার দেশে মানসম্মত পেস বোলারদের রিজার্ভ বেঞ্চ আরও সমৃদ্ধ করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) মিরপুর একাডেমি মাঠে পেসার হান্ট কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই পরামর্শ দেন।
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞদের পাশাপাশি হাসান মাহমুদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানারা ম্যাচজয়ী পারফর্ম করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে সালাহউদ্দিনের মতে, শীর্ষ পেসারদের বর্তমান মানের কাছাকাছি দ্বিতীয় সারির আরও পেসার দ্রুত তৈরি করাই এখন প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
সালাহউদ্দিন বলেন, "আমাদের শীর্ষ পাঁচ-ছয়জন বোলার এখন নিজেদের সোনালী সময় পার করছেন। কিন্তু তাদের পেছনে থাকা বোলাররা সেই মানে পৌঁছাতে পারছেন না। পাঁচ-ছয়জন বিশ্বমানের পেসার থাকা যথেষ্ট নয়; বাকিদেরও এই পর্যায়ে তুলে আনতে হবে।"
ঘরোয়া ক্রিকেটে উন্নতমানের পেসার বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, ঘরোয়া সার্কিটে মানসম্মত ফাস্ট বোলার খেললে দেশীয় ব্যাটারদের দক্ষতাও দ্রুত বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, "মাত্র পাঁচজন দিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়। ঘরোয়া ক্রিকেটে যদি শক্তিশালী পেসাররা নিয়মিত না খেলেন, তবে ব্যাটারদের মান উন্নত হবে না। তাই মানসম্পন্ন পেসারের সংখ্যা বাড়ানো জরুরি।"
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে হাসান মাহমুদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করে সালাহউদ্দিন বলেন, যে উইকেটে কোনো বাউন্স বা সুইং ছিল না, সেখানে হাসানের লাইন ও লেংথ বজায় রেখে বল করার দক্ষতা ছিল সত্যিই অসাধারণ।