বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ত্যাগ করার ঘটনায় বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলাবিধি অনুসারে এ অপরাধে তাঁর সর্বোচ্চ ছয় মাসের নিষেধাজ্ঞা হতে পারে; তবে প্রকাশ্যে ভুল স্বীকার করায় শাস্তির মেয়াদ কমে তিন মাসে নেমে আসতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
গত মাসে জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে পর্তুগালের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে যান রোনালদো। পরবর্তীতে নিজের আবেগী সিদ্ধান্তের জন্য ভক্ত-সমর্থক ও সতীর্থদের কাছে নিঃশর্ত ক্ষমা চান এবং ফেডারেশনের যেকোনো আর্থিক জরিমানা মেনে নেওয়ার ঘোষণা দেন এই তারকা।
তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে নেশন্স লিগের মাত্র একটি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন তিনি। কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে তাঁকে মূল একাদশে না রেখে সাইডবেঞ্চে রাখা হলে ক্ষুব্ধ হয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন সিআরসেভেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী, উপযুক্ত কারণ ছাড়া জাতীয় দলের কোনো সদস্য অনুশীলন, ম্যাচ কিংবা সংশ্লিষ্ট কার্যক্রমে অনুপস্থিত থাকলে তাঁকে এক থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি আর্থিক জরিমানা আরোপের বিধান রয়েছে।
পর্তুগিজ গণমাধ্যম ‘আ বোলা’-এর কাছে দেওয়া বক্তব্যে ফিফার সাবেক বিচারক ও আইন বিশেষজ্ঞ গঞ্জালো আলমেইদা জানান, রোনালদোর শাস্তির মেয়াদ হয়তো ক্যাম্প ছাড়ার দিন থেকেই কার্যকর হিসেবে গণনা শুরু হয়ে থাকতে পারে। তাঁর মতে, শৃঙ্খলা কাউন্সিল দ্রুত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে রোনালদোকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে এবং দ্রুত রায় জানাবে। ফেডারেশনের বিধিমালার ২৪৪ নম্বর ধারা উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো খেলোয়াড় বিনা শর্তে নিজের ভুল স্বীকার করলে সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় শাস্তির মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার আইনি সুযোগ রয়েছে। যেহেতু রোনালদো সামাজিক মাধ্যমে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন, তাই ছয় মাসের সর্বোচ্চ নিষেধাজ্ঞা কমে তিন মাসে নেমে আসার সম্ভাবনাই প্রবল।